পবিত্র জুমার দিন মসজিদে আগে যাওয়ার ফজিলত সমূহ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ইসলাম ডেস্ক :

পবিত্র জুমার দিন, ইসলামে গুরুত্বপূর্ণ একটি দিন। জুমার দিনে নানা আমল রয়েছে। যার মধ্যে একটি হলো জুমার নামাজ আদায় করতে সবার আগে মসজিদে যাওয়া। 

পবিত্র কোরআনে দ্রুত মসজিদে গমনের নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া হাদিসে গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে, হে মুমিনরা! জুমার দিন নামাজের আজান হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাবিক্রি বন্ধ কোরো, তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো।

এরপর নামাজ শেষ হলে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) অনুসন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও। (সুরা : জুমা, আয়াত : ৯-১০)

জুমার দিনে মসজিদে প্রথমে প্রবেশ করার ফজিলত-

জুমার দিন মসজিদে আগে প্রবেশ করা ও মনোযোগ দিয়ে খুতবা শোনার বিশেষ গুরুত্ব আছে।

রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, অতঃপর প্রথমে মসজিদে গেল সে যেন একটি উট কোরবানি করল। 

যে এরপর মসজিদে গেল, সে যেন একটি গরু কোরবানি করল। 

আর যে এরপর ঢুকল, সে যেন ছাগল কোরবানি করল, এরপর যে ঢুকল সে যেন মুরগি কোরবানি করল, আর যে এরপর ঢুকল সে ডিম সদকা করল। 

অতঃপর ইমাম খুতবার জন্য এলে ফেরেশতারা আলোচনা শোনা শুরু করে।

(সহিহ বুখারি, হাদিস : ৮৪১)


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ