দেশে ফিরেছেন জামায়াত আমির, দলীয় প্রার্থী ঘোষণা কিছুদিনের মধ্যেই
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতে আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন কিছুদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে।
৪ নভেম্বর মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১৫ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
নির্বাচন কমিশনারের কাছে প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনে আরো ১৫ দিন সময় বাড়ানোর দাবি জানালেন ডা. শফিকুর রহমান।
'মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য' এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দল গুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ না হোক। একইসাথে, আগামীর দেশ বিনির্মানে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আহ্বানও জানান তিনি।
আপনার মতামত লিখুন :