জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই, বাজার পরিস্থিতি নজরে : বাণিজ্যমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছুটা দাম বাড়লেও এর আগে কয়েক সপ্তাহ দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে সরকারের নতুন কোনো পরিকল্পনা নেই। বাজার পরিস্থিতি বিবেচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, এতে আগের শুল্ক কাঠামোর সঙ্গে বাস্তবে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ায় আগের একই হারে শুল্ক বহাল থাকবে, তবে তা নতুন নামে কার্যকর হবে।

তিনি আরও বলেন, নতুন শুল্ক আরোপের কারণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যে তাৎক্ষণিক কোনো নেতিবাচক পরিবর্তন তৈরি হয়নি।

চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে চা-বাগানের শ্রমিকদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ