নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ সুবিধা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে তরুণদের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো বিনা সুদের ঋণ কর্মসূচি নেই। তবে সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনরর্থায়ন কর্মসূচি পরিচালনা করছে।

তিনি জানান, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের জন্য চালু থাকা ‘নতুন উদ্যোক্তা পুনরর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এই স্কিমের আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। পাশাপাশি জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগও রয়েছে।

এ ছাড়া স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য আরও একটি বিশেষ উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘স্টার্টআপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার একটি পুনরর্থায়ন তহবিল গঠন করা হচ্ছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন, পাশাপাশি ইক্যুইটি সহায়তাও দেওয়া হবে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ