পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা, আজ যুক্তিতর্ক শুনানি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা আলোচিত মামলায় আজ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন আদালত।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল–এর বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এদিন আদালতে উভয় পক্ষ তাদের নিজ নিজ দাবির পক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরবেন।

এর আগে গতকাল মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী আত্মপক্ষ সমর্থন করেন। শুনানিতে সোহেল রানা নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান। তবে তার স্ত্রী স্বপ্না খাতুন অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২ জুন রামিসা হত্যা মামলায় তার পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক ও তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষ্য দেন। এর আগে ১ জুন এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

আলোচিত এই মামলার রায় ঘিরে ভুক্তভোগীর পরিবারসহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ