আতিকুল ইসলাম, নিজেস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্লবীতে এক গণমাধ্যমকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ১৭ মার্চ সোমবার দিবাগত রাত ১টায় দিকে উক্ত ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রাত ১টায় বালুর ঘাট এলাকায় সংবাদ সংগ্রহে যান ভুক্তভোগী। এসময় ১৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। পরে তাকে গ্রিন সিটি প্রজেক্টের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ভুক্তভোগীর।
ইতোমধ্যে ২ জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকিদের আটকের অভিযান চলমান রয়েছে।
আটক হওয়া ২ জন অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানায় পল্লবী থানা পুলিশ। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে বলেও পলিশ সুত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :