মাগুরায় শিবমন্দিরে ভাঙচুরের ঘটনায় তদন্ত করছে পুলিশ
মাগুরা সংবাদদাতা :
মাগুরায় সর্বজনীন হাজরা তলা শিবমন্দিরে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় এমন তথ্য জানা যায়। বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজেও তা প্রকাশ করা হয়েছে।
ওই পোস্টে পুলিশ বলছে, মাগুরায় গত রাতে সর্বজনীন হাজরা তলা শিবমন্দিরে ভাঙচুরের ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মন্দিরটিতে টাইলসে আঁকা শিবের চিত্রকর্ম ছিল। এই টাইলসটি অজ্ঞাত কেউ ভেঙে ফেলেছে।
মন্দিরটি সম্পূর্ণ অরক্ষিত এবং এর এক কিলোমিটার মধ্যে কোনো জনবসতি নেই। এটি বিলের মধ্যে দিয়ে যাওয়া একটি পাকা রাস্তার পাশে একেবারে খোলা জায়গায় অবস্থিত। সেখানে বিদ্যুৎ কিংবা সিসিটিভি ক্যামেরাও নেই বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, একজন ব্যক্তি নাকি ঘটনাস্থল থেকে কাউকে দৌড়ে যেতে দেখেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ নিউজ বাংলা ডট নিউজকে বলেন, ষিযটি জানার পর সাথে সাথে আমি এবং পুলিশ সুপার মহোদয় সহ আমরা পুলিশের অনেকের ঘটনাস্থলে যাই। সেখানে মন্দিরে কোন হামলা হয়নি মন্দিরের সাথে যুক্ত একটু টাইলস ভাঙ্গা হয়েছে। কিভাবে টাইলস ভাংঙ্গা হল তা সত্যতার জন্য আমারা পুলিশ প্রশাসন জুড়ালো ভাবে তদন্ত করছি।
