নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে জোটটির কূটনৈতিক শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশনের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশনের ওয়েবসাইটে এই তথ্যে বলা হয়েছে, বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে দেশটিতে ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) মিশন মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি ইভারস ইজাবস মিশনটির প্রধান পর্যবেক্ষক হিসেবে থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যবেক্ষক দলটি স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে রিপোর্ট দেবে। এই মিশন বাংলাদেশের প্রতি ইইউর সমর্থন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকারের আকাঙ্ক্ষার একটি বাস্তব উদাহরণ।
প্রধান পর্যবেক্ষক ইজাবস এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্বের দায়িত্ব পেয়ে আমি খুবই গর্বিত।
আপনার মতামত লিখুন :