ওসমানীনগরে ১৯ মাইলে হলিমপুর সড়ক সংস্কারে এমপি লুনার উদ্যোগ, স্বস্তি এলাকাবাসীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সিলেট জেলার ওসমানীনগরে ১৯ মাইল হলিমপুর সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশজুড়ে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের। বর্ষা মৌসুমে সড়কের বেহাল দশা আরও ভয়াবহ হয়ে ওঠে, ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথটি ধীরে ধীরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং নিত্যদিনের যাতায়াতে ভোগান্তি বাড়তে থাকে।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের উদ্যোগ নেন এমপি তাহসিনা রুশদীর লুনা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই সংস্কার কাজ শুরু করা হবে।
এলাকাবাসী বলেন, ১৯ মাইল হলিমপুর সড়কের ভাঙাচোরা অংশ সংস্কার হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন আসবে। সড়ক সংস্কারে এমপি লুনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :