যুক্তরাষ্ট্র সফর শেষে এখন কলকাতায় সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের পর বর্তমানে কলকাতায় আছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী ও ছেলে ফারিশকে নিয়ে সেখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে সময় কাটাচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মা–ছেলের একাধিক ছবি শেয়ার করেছেন মাহি। কখনো ছেলের হাত ধরে হাঁটা, কখনো খেলাধুলা, আবার কখনো হাসিখুশি মুহূর্ত—সব মিলিয়ে এখন তার সময় কাটছে মূলত সন্তানকে ঘিরেই।
গত ৫ আগস্টের পর তিনি দেশ ছাড়েন। শুরুতে কলকাতায় অবস্থান করলেও পরে ভিসার মেয়াদ শেষ হওয়ায় যুক্তরাষ্ট্রে যান। এরপর সামাজিক মাধ্যমে তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে মাহি তখন জানান, কিছু প্রয়োজনীয় কাজ শেষ করতেই তার এই বিদেশযাত্রা।
নিউইয়র্কে পৌঁছে প্রথম দিনের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়”—যা নিয়ে অনেকেই তার স্থায়ীভাবে দেশ ছাড়ার ধারণা করেন।
তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, সন্তান ফারিশ এবং দেশের প্রতি টান থেকেই তিনি সবসময়ই সংযুক্ত ছিলেন। বর্তমানে আবারও সন্তানের কাছে ফিরে এসে কলকাতায় পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
সন্তান জন্মের পর থেকে অভিনয়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন মাহিয়া মাহি। এখন তার বেশিরভাগ সময়ই কাটছে পরিবার ও ছেলে ফারিশের যত্নে।
আপনার মতামত লিখুন :