ময়মনসিংহে রুমডো পলিটেকনিক শিক্ষার্থী হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড, দুইজনের কারাদণ্ড


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ময়মনসিংহ সংবাদদাতা :

ময়মনসিংহে রুমডো পলিটেকনিক ইনস্টিটিউট–এর শিক্ষার্থী মো. শাহীনুর আলম ইকবাল হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুই আসামিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আফিস রানা নাঈম, গোলাম হোসেন, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহাম্মেদ বাবু, ইউনুছ আলী ও শামছুল হক। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন খালেদা আক্তার ও রেহেনা খাতুন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩১ মে রাতে শাহীনুর আলম ইকবাল বাড়ি থেকে চা খাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। পরদিনগুলোতে খোঁজাখুঁজির পর ৫ জুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পালাশকান্দা গ্রামে একটি সেপটিক ট্যাংকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ