ঢাকায় ওআইসি রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বারোপ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

ঢাকায় নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)ভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১২ মে) রাজধানীতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ওআইসি সদস্য দেশগুলোর কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

এ সময় তারেক রহমান রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা ও সমর্থন কামনা করেন। তিনি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী হওয়া উচিত।

সাক্ষাতে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কূটনৈতিক ও রাজনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ