পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
পাবনা জেলা প্রতিনিধি :
পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতিলা বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ১০ থেকে ১২ জন ব্যক্তি সোনাপাতিলা বিলে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে প্রাণ বাঁচাতে তাঁরা বিলের পাশে থাকা একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এর কিছুক্ষণ পর ওই ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শুক্রবার বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :