দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে জানালো কেন্দ্রীয় ব্যাংক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩০.৮৭ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২৪ আগস্ট রবিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০৮৬৮ দশমিক ৭৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫৮৭২ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর পূর্বে গত ২১ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৮৫৬ দশমিক ৭৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫৮৬১ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ