নতুন প্রজন্মই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা : প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সুনাম উজ্জ্বল করতে নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বর্তমান প্রজন্ম যেন সাফল্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।”

তিনি বলেন, দেশে নানা ধরনের সমস্যা থাকলেও সেগুলো অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে।

প্রধানমন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও সমান গুরুত্ব দিতে হবে। যে পেশাতেই তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে চায়, সরকার সেই পথচলায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এ সময় তিনি নতুন প্রজন্মকে পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জাতীয় সম্পদের সুরক্ষায় তরুণদের সচেতন ভূমিকা রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা, ক্রীড়া, শৃঙ্খলা, দেশপ্রেম ও দায়িত্ববোধে সমৃদ্ধ নতুন প্রজন্মই ভবিষ্যতে একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ