শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬ স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ বিএনপির
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে মানবিক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৩০ মে ঢাকার মোট ১৬টি স্থানে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ মোট ১৬টি পয়েন্টে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবীদের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আয়োজন থাকবে খাবার বিতরণের।
কর্মসূচির প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্যদের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, জিয়াউর রহমানের আদর্শ ও মানবিক দর্শনকে সামনে রেখেই এসব কর্মসূচি পালন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :