মানহানির মামলা করলেন হানসিকা, ২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রাক্তন বৌদির বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নিয়েছেন ভারতীয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি।

অভিযোগ অনুযায়ী, প্রাক্তন বৌদি মুসকান ন্যান্সি জেমস-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তিনি। মুম্বাইয়ের দায়রা আদালতে করা এই মামলায় ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি রুপি দাবি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত আরও আগে। মুসকান অভিযোগ করেছিলেন, তাঁর প্রাক্তন স্বামী প্রশান্ত মোতওয়ানি এবং প্রাক্তন ননদ হানসিকার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা হয়েছে। পাশাপাশি নিজের দাম্পত্য জীবনে হানসিকার অযথা হস্তক্ষেপের অভিযোগও তোলেন তিনি।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন হানসিকা। তাঁর দাবি, মুসকান তাঁদের কাছ থেকে প্রায় ২৭ লাখ রুপি ঋণ নিয়েছিলেন এবং সেই অর্থ পরিশোধ এড়াতেই এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন।

শুধু মানহানির মামলা নয়, ভবিষ্যতে যাতে মুসকান আর কোনো মানহানিকর মন্তব্য না করেন, সে বিষয়ে আদালতের নির্দেশনাও চেয়েছেন হানসিকার আইনজীবী।

উল্লেখ্য, ২০২০ সালে বিয়ে করেছিলেন মুসকান ও প্রশান্ত। ২০২২ সাল থেকে তারা আলাদা থাকছেন। খুব শিগগিরই এ মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ