দেশের স্বার্থে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় সরকার : স্থানীয় সরকারমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজবাংলা ডেস্ক :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন ও নানা আলোচনার প্রেক্ষাপটে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়ানো হচ্ছে। তবে যাচাই-বাছাই ছাড়া এসব গুজবে বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “সারা বিশ্বেই গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখোমুখি। কিন্তু আমরা সব সময় গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি। জনগণের কাছে বর্তমান সরকার সব সময় দায়বদ্ধ এবং সেই দায়বদ্ধতা থেকেই সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার আদর্শ নিয়েই এগিয়ে যাচ্ছেন। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, চলমান বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত ও যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার।

তিনি বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির যে কোনো অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ