হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’, নতুন বিতর্কে ট্রাম্প


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালির একটি পরিবর্তিত মানচিত্র শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মানচিত্রে কৌশলগত জলপথটির নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ লেখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানায়, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি প্রকাশ করেন। মানচিত্রটি প্রথমে ‘আইস্ট্যান্ডউইথট্রাম্প৪৭’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এর মধ্য দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়ে থাকে। ফলে এই জলপথকে কেন্দ্র করে যেকোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

এটি প্রথম নয় যে ট্রাম্প এ ধরনের শব্দ ব্যবহার করেছেন। গত ২৭ মার্চ মিয়ামিতে এক বিনিয়োগ ফোরামে বক্তব্য দিতে গিয়ে ইরান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি ‘ট্রাম্প প্রণালি’ শব্দটি ব্যবহার করেন। পরে তিনি তা সংশোধন করে ‘হরমুজ প্রণালি’ বলেন এবং নিজের মন্তব্যকে ‘ভুল’ বলে উল্লেখ করেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে—এমন খবরের মধ্যেই ট্রাম্পের এই পোস্ট সামনে এলো। এদিকে যুদ্ধ পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক চাপ বাড়ছে। এর প্রভাব সাধারণ ভোক্তাদের ওপর পড়ছে এবং মিত্র দেশগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে, ইরান পাল্টা অবস্থানে গিয়ে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা করছে বলে জানা গেছে। তবে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ প্রত্যাহার করে এবং আলোচনায় বসে, তাহলে সমস্যার সমাধান সম্ভব হতে পারে।

ইরানের পার্লামেন্ট স্পিকারের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধের উদ্দেশ্য ইরানের ভেতরে বিভাজন সৃষ্টি করা এবং দেশটিকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ