সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ বোট ও ট্রলিং জালসহ ১৬ জন জেলে আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ বোট ও ট্রলিং জালসহ ১৬ জন জেলে আটক কোস্ট গার্ড। বুধবার ১৭ ডিসেম্বর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা করে। 

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১২ টি ট্রলিং জালসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত জাল, আর্টিসানাল ট্রলিং বোট ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ