বিএনপি নেতা আমানের দুর্নীতি মামলার রায় ৩০ এপ্রিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

জ্ঞাত আয় বর্হিভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১৩ বছরের সাজাপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতা আমান উল্লাহ আমানের আপিলের রায় আগামী ৩০ এপ্রিল ধার্য করেছেন আপিল বিভাগ। 

৪ মার্চ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।

এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১৬ আগস্ট তাদের খালাস দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। আপিল বিভাগ ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেন। ২০২৩ সালের ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন। ওই বছরের ১২ সেপ্টেম্বর এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন আমান উল্লাহ আমান।

বিএনপির নেতা আমান উল্লাহ আমানের আইনজীবী জানান উনার বিরুদ্ধে দূর্নীতির এ মামলার কোনো সম্পৃক্ততা নেই। এ সময় এই মামলায় ন্যায় বিচারের প্রত্যাশাও করেন আমান উল্লাহ আমানের আইনজীবী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ