রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর অভিনন্দন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু।

শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দনবার্তায় মুইজ্জু বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

মালদ্বীপের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন মুইজ্জু।

এদিকে, মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন ও শুভেচ্ছার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে।

হাইকমিশন এক বার্তায় বাংলাদেশ ও মালদ্বীপের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ