বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে দৃ‌ষ্টিনন্দন আলোকসজ্জা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে দৃ‌ষ্টিনন্দন আ‌লোকসজ্জা করা হয়েছে। সরকারি অফিসসহ বিভিন্ন স্থাপনায় করা হয়েছে এ আলোকসজ্জা। এতে স্বাধীনতা ও বিজয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

সোমবার রাতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিজয় দিবসের আলোর বর্ণিল সাজে সাজানো হয়েছে পঞ্চগড় শহর। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে শহর এলাকা।শহরের প্রাণকেন্দ্র এলাকার প্রায় অধিকাংশ ভবন এখন বর্ণিল আলোয় আলোকিত।

জেলা প্রশাসন চত্বর ছাড়াও পঞ্চগড়ের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, অফিস-আদালত, বাসা-বাড়ি, বিভিন্ন সড়ক, সড়কদ্বীপ ও ভবনে শোভা পাচ্ছে নানা রঙের বাতি। যেন রঙ-বেরঙের আলোকচ্ছটায় ঝলমলিয়ে ওঠেছে পুরো ঢাকা।

অধিকাংশ সরকারি ভবনগুলো সাজানো হয়েছে জাতীয় পতাকার আদলে। রক্তের লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোকসজ্জা যেন এক উজ্জ্বল পতাকা। আলোকিত শহত দেখে মুগ্ধ পঞ্চগড়বাসী।

সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ