বাংলাদেশ সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ করা যাবে না : ডিএমপি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশ সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, জমায়েত, সেমিনার, মিছিল, মিটিং, মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

৫ নভেম্বর বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)‘র কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা, কারওয়ান বাজার, মৎস্য ভবন, অফিসার্স ক্লাব ও মিন্টো রোড সংলগ্ন এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা করা যাবে না।

‎নিরাপত্তাজনিত কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ৯ জুন এক গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ