1
2
| প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বাংলাদেশ সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ করা যাবে না : ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশ সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, জমায়েত, সেমিনার, মিছিল, মিটিং, মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
৫ নভেম্বর বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)‘র কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা, কারওয়ান বাজার, মৎস্য ভবন, অফিসার্স ক্লাব ও মিন্টো রোড সংলগ্ন এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা করা যাবে না।
নিরাপত্তাজনিত কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ৯ জুন এক গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত