সম্প্রীতি ও মেলবন্ধন তৈরির নিমিত্তে দেশের স্বার্থে জাতিগত ঐক্য গড়া প্রয়োজন : মির্জা ফখরুল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় জীবনে ক্রান্তিকাল চলছে, তবে অন্তর্বর্তী সরকারের প্রতি দলের সমর্থন এখনও বিদ্যমান। সম্প্রীতি ও মেলবন্ধন তৈরির নিমিত্তে দেশের স্বার্থে জাতিগত ঐক্য গড়া প্রয়োজন। সেই সাথে জাতীয় নির্বাচন বিলম্বিত না করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৪ ফেব্রুয়ারি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব লেখেন, এখনও এক বছর পেরিয়ে যায়নি, আমরা বাংলাদেশে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছি। সবচেয়ে খারাপ ডিকটেটর শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি।

পোস্টে আরও লেখা রয়েছে, আমরা আমাদের সম্মানিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে আসছি। হ্যাঁ, আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই। কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যারা মানুষের পালস বোঝে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন মির্জা ফখরুল লেখেন, আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে।

বিএনপি মহাসচিব পোস্টের ইতি টানেন জাতিগত ঐক্য প্রতিষ্ঠার বার্তা দিয়ে। তিনি লেখেন, হ্যাঁ, আমরা একটি ট্রানজিশনাল (ক্রান্তিকাল) পর্যায় অতিক্রম করছি, তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি, দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, আবার ইউনাইটেড (ঐক্যবদ্ধ) হই।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ