বরিশালে টিসিবি’র স্মার্ট কার্ড পাওয়ার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো :
বরিশালে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড নিয়ে তালবাহানা ও ন্যায্যমূল্যের পণ্য থেকে সাধারণ নাগরিকদের বঞ্চিত করার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে বরিশাল নগরীর ২ নং ওয়ার্ডের মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান, জানুয়ারি মাসে আমরা নতুন টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য টিসিবি পণ্য পাওয়া থেকে বঞ্চিত হয়েছি।টিসিবির কার্ড নিয়ে সাবেক সরকার আমলে স্বজনপ্রীতি হয়েছে। তাই মৃত্যু ব্যক্তি স্বচ্ছল পরিবারের সদস্যদের নিয়ে প্রকাশিত নামের তালিকা বাতিল করে অবিলম্বে প্রকৃত ভুক্তভোগী অসহায় পরিবারের সদস্যদের নামে টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ডের তালিকায় অর্ন্তভুক্ত করার প্রতিবাদে আজকের আমরা রাস্তায় নেমেছি।
তারা আরো বলেন, এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই যে প্রকৃত পরিবারের সদস্যদের মাঝে টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরন না করা পর্যন্ত কাউনিয়া ২ নং ওয়ার্ডে কোন ব্যক্তি টিসিবি’র পন্য নিতে পারবে না। প্রয়োজনে আমরা এলাকাবাসী কঠোর অন্দোলনে যাবো। যার কারণে এই নতুন কার্ড না পেলে টিসিবি পণ্য থেকে বঞ্চিত হতে হবে। এতে আমাদের সংসারের খরচ বেড়ে যাবে। তাই যে পর্যন্ত নতুন কার্ড আমরা হাতে না পাবো সে পর্যন্ত পুরাতন কার্ড দিয়ে সুবিধা দিতে হবে।
আপনার মতামত লিখুন :