গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

গাজীপুর সংবাদদাতা :

গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতির সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। ১১ আগস্ট সোমবার দিবাগত রাতে গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, নাহিদ হাসান, শৈশব বেপারী, শিব্বির মন্ডল ও দিনার আহমেদ। তারা উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর থেকে অপরিচিত যুবকদের আনাগোনা বাড়ে আজুগিরচালার গুলিস্তান পার্কের সামনে। এসময় স্থানীয়দের সন্দেহ হলে, খবর দেওয়া হয় ছাত্রদলের নেতাকর্মীদের। পরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাঁর নেতাকর্মীদের নিয়ে ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করে পুলিশে দেয়।

তদন্ত করে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ