হোসেনপুরে খাদ্যগুদামে ধান সংগ্রহে কৃষক নির্বাচন সম্পন্ন, লটারিতে চূড়ান্ত তালিকা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা-এ খাদ্যগুদামে ৩৬ টাকা কেজি দরে ধান সংগ্রহ কার্যক্রমে কৃষক নির্বাচন লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।

উপজেলা খাদ্যগুদামের জন্য মোট ৮৭০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে প্রকৃত ২০৮ জন কৃষক নির্বাচন করা হয়। দীর্ঘ তালিকা থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে এ কৃষকদের চূড়ান্ত করা হয়।

রোববার (১৭ মে) বিকেলে কাজী নাহিদ ইভা-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় লটারি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসমিন আক্তার, খাদ্য নিয়ন্ত্রক ও এলএসডি ইনচার্জ রিটন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক এ আই খান শিবলু, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলীসহ স্থানীয় কৃষক, সাংবাদিক ও সুধীজন।

আয়োজকরা জানান, ধান সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ