কক্সবাজারে মাদক-চুরি-ছিনতাই ও যানজট নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাদক, চুরি, ছিনতাই, যানজটসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে করণীয় নিয়েও মতামত দেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি আসন্ন বিভিন্ন কার্যক্রম ও সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল।

এ ছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি জেলার শান্তি, নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ