দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৩ নভেম্বর সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। 

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার উপকূলীয় এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে, এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের সামান্য বাড়তে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ