আলুর কেজি ২২ টাকা নির্ধারণ, ৫০ হাজার টন আলু কিনবে সরকার : কৃষি মন্ত্রণালয়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

কোল্ড স্টোরেজ গেইটে প্রতিকেজি আলুর দাম সর্বনিম্ন ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণের কথা জানিয়েছে সরকার।

২৭ আগস্ট বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত ও কৃষকের স্বার্থ রক্ষায় ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সে কমিটির সুপারিশেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্রয় করা ৫০ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বর মাসে বিক্রয় করা হবে। আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা প্রদান করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ