ওমান উপকূলে তেল ছড়ানো ট্যাংকার উদ্ধারে আনুষ্ঠানিক অভিযান শুরু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ওমান উপকূলে আটকে থাকা এবং সমুদ্রে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছড়িয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত তেলবাহী ট্যাংকার ‘ক্যারোলিন বেজেঙ্গি’ উদ্ধারে আনুষ্ঠানিক অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক এই উদ্ধার অভিযানের দায়িত্ব নিয়েছে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি টেনে তোলা ও উদ্ধারকাজে সহায়তার জন্য বিশেষায়িত উদ্ধারকারী জাহাজ ইতোমধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

অ্যামব্রের কয়েকজন বিশেষজ্ঞ এরই মধ্যে ট্যাংকারটিতে উঠে ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছেন। জাহাজটি এবং এর ভেতরে থাকা বিপুল পরিমাণ তেল নিরাপদ ও স্থিতিশীল রাখাকে প্রাথমিক অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উদ্ধারকাজে ওমানের পরিবেশ ও নৌ কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে অ্যামব্রে। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণ ও অপসারণে একটি আন্তর্জাতিক পর্যায়ের অয়েল স্পিল রেসপন্স প্রতিষ্ঠানকে কাজে লাগানো হয়েছে।

এর আগে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে। কর্তৃপক্ষ জানিয়েছিল, গত জুনে দুর্ঘটনার পর ‘ক্যারোলিন বেজেঙ্গি’ থেকে নিঃসৃত তেল ওমানের রাস মাদরাকাহ উপকূলে ভেসে আসে।

এতে দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলের প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) এলাকাজুড়ে সমুদ্রের পানি মারাত্মকভাবে দূষিত হয়েছে বলে জানানো হয়।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত উদ্ধার ও তেল অপসারণ কার্যক্রম শুরু হওয়ায় ক্ষতিগ্রস্ত সামুদ্রিক পরিবেশের ওপর দূষণের প্রভাব আরও ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব হতে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ