অ্যাস্টন ভিলার কাছে হারলো লিভারপুল, চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত স্বাগতিকদের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে হারের তিক্ত স্বাদ পেয়েছে লিভারপুল। শুক্রবার (১৫ মে) বার্মিংহামের ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছে অলরেডরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক অ্যাস্টন ভিলা। প্রথমার্ধের ৪১তম মিনিটে মরগান রজার্সের দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভিলা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার চেষ্টা করে লিভারপুল। ৫১তম মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে সমতা ফেরায় অলরেডরা। তবে পাঁচ মিনিট পরই আবার এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ৫৬তম মিনিটে গোল করেন অলি ওয়াটকিন্স।

এরপর ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান আরও বাড়ান ওয়াটকিন্স। ম্যাচের ৮৮তম মিনিটে জন ম্যাকগিন গোল করলে লিভারপুলের হার প্রায় নিশ্চিত হয়ে যায়।

যোগ করা সময়ে ফন ডাইক নিজের দ্বিতীয় গোল করলেও শেষ রক্ষা হয়নি লিভারপুলের। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা।

এই জয়ের ফলে ৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। একই সঙ্গে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে দলটি।

অন্যদিকে, লিভারপুল ৫ নম্বরে নেমে গেছে। শীর্ষ পাঁচে থাকা নিয়েও এখন শঙ্কায় রয়েছে দলটি। শেষ ম্যাচ ডেতেই চূড়ান্ত হবে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দলের অবস্থান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ