সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সম্মাননা পেলেন নিউজ বাংলা’র বিনোদন প্রতিবেদক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সিলেট (মহানগর) সংবাদদাতা :

গত ২১ নভেম্বর সারাদেশে পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ, সিলেট জেলা কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

১৯৭১ সালের এই দিনে সেনা নৌ ও বিমান বাহিনী তৎকালীন স্বাধীনতা কামি জনতার সাথে একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ শুরু করে, যার ফলশ্রুতিতে অর্জিত  হয় স্বাধীনতা। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর বিজয় এর মাধ্যমে গঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লেঃ কর্ণেল সৈয়দ আলী আহমদ (অবঃ) (প্রধান উপদেষ্টা (অসকস) সিলেট)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ নাজিম উদ্দীন মজুমদার (অবঃ) (উপদেষ্টা অসকস, সিলেট)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জেন্ট মোঃ হুমায়ুন কবির (অবঃ) (সভাপতি কেন্দ্রীয় কমিটি অসকস, বাংলাদেশ)। 

বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সিলেট জেলা কমিটির সভাপতি  মোঃ আব্দুল জলিল র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সহ সিলেট, সুনামগঞ্জ,  মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সম্মানিত সহযোদ্ধাবৃন্দ।

সিলেট শহরের জিন্দাবাজারস্থ একটি হোটেলের হল রোমে সকাল ১০ ঘটিকা হতে বিকল ৪ টা পর্যন্ত অনুষ্ঠান চলে, মধ্যাঞ্চ ভোজের পর লন্ডন প্রবাসী ফকির মুজাহিদ সাহেবের সৌজন্যে মোজাহিদী মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন ফকির শীতালং শাহ্  শিল্পী গোষ্ঠীর শিল্পী বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলার সম্মানিত সদস্য সচিব ও জাতীয় অনলাইন নিউজ বাংলা ডট নিউজ পত্রিকার সিলেট জোনের বিনোদন প্রতিবেদক কণ্ঠশিল্পী বাউল নোমান উদ্দিন রিপন, বিশিষ্ট গীতিকার ফকির মোজাহিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট  কণ্ঠশিল্পী এম এ জাহিদ হোসেন সহ বিভিন্ন গুণীজনকে সম্মাননা সশস্ত্র পদক  প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অফিসারদের ন্যায্য দাবি তুলে ধরা হয় এবং নির্বাচিত সরকার আসলে উক্ত দাবি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ