আইনশৃঙ্খলা বাহিনী মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

মিডফোর্টের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে।

১২ জুলাই শনিবার সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না। তবে, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করছে এবং ব্যবস্থা নিচ্ছে।

একটা সভ্য দেশে এমন ঘটনা দুঃখজনক জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। এটা কমানো দরকার। এ বিষয়ে নীতি-নির্ধারক থেকে শুরু করে বাবা-মা, শিক্ষক, ডাক্তারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।

ইতোমধ্যে চাঁদপুরের ঘটনায় অপরাধীদেরকে আটক করা হচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বানও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ