শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন, ক্রেমলিনের ঘোষণা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেন। সফরের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়েছে। খবর রয়টার্সের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখন পর্যন্ত ৪০ বারের বেশি সাক্ষাৎ করেছেন। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর মাসে বেইজিংয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই নেতা ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি “সীমাহীন” কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেন, যা রাশিয়ার ইউক্রেন যুদ্ধ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সম্পন্ন হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে চীন সফর করছেন এবং বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিনের আসন্ন চীন সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ