ওসমানীনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী'র যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি পশ্চিম তিলাপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রফু মিয়া।
ভুক্তভোগী স্ত্রী সুমা ওসমানীনগর থানায় রফু মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সাদীপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সফি মিয়ার মেয়ে শারমিন আক্তার (২২) এর সঙ্গে অবৈধভাবে বসবাস করছেন তার স্বামী রফু। এই সম্পর্ককে কেন্দ্র করে সুমা ও তার সন্তানদের উপর নেমে আসে নিপীড়ন।
সুমা জানান, স্বামী রফুর প্রবাস যাত্রার জন্য তিনি নিজের বাবার বাড়ি থেকে ৪টি গরু বিক্রি করে ২ লক্ষ টাকা দেন। পরবর্তীতে দেশে ফিরে রফু সিএনজি চালিত অটোরিকশা কেনার কথা বলে আরও ২ লক্ষ ৩০ হাজার টাকা আত্মীয়-স্বজনের কাছ থেকে এনে সুমার কাছ থেকে নেন। এরপর থেকেই শুরু হয় নির্যাতন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, রফু মিয়া তার বৈবাহিক জীবনের সন্তান স্ত্রী সন্তান রেখে অবৈধ ভাবে ইব্রাহিমপুর গ্রামে শারমিন আক্তারের বাড়িতে বসবাস শুরু করেন। এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে সুমা ও তার সন্তানদেরকে শারমিন, শিহাব, শফিক মিয়া ও খালেদা মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :