ছেলেকে নিয়েই ছিল জীবন, এবার পরিবার বাড়ানোর সিদ্ধান্ত অভিনেত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

দীর্ঘ ১১ বছর একাই সন্তানকে মানুষ করার পর জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ওহ ইউন-আহ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি বিয়ের সুখবর নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

ভিডিওতে ওহ ইউন-আহ জানান, ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের পর তাঁর জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল ছেলে মিনকে বড় করে তোলা। সে কারণেই এতদিন ব্যক্তিগত জীবনের চেয়ে সন্তানের ভবিষ্যৎকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন। একসময় তিনি ভেবেছিলেন, ছেলেকে নিয়েই হয়তো সারাজীবন কাটিয়ে দেবেন।

তবে সময়ের সঙ্গে এমন একজন মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয়, যার সঙ্গে ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর হবু স্বামী বিনোদন জগতের কেউ নন। এই কারণেই সম্পর্ক ও বিয়ের বিষয়টি প্রকাশে তিনি শুরু থেকেই সতর্ক ছিলেন বলে জানান অভিনেত্রী।

সবচেয়ে আবেগঘন মুহূর্তের কথা বলতে গিয়ে ওহ ইউন-আহ জানান, হবু স্বামীর পরিবার তাঁর ছেলে মিনকে আপন করে নিয়েছে। শ্বশুরবাড়ির সদস্যরা মিনকে পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন, যা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিরল অভিজ্ঞতা। এ প্রসঙ্গে তিনি বলেন, এমন গ্রহণযোগ্যতা সহজে পাওয়া যায় না, তাই এই সম্পর্ককে তিনি নিয়তির অংশ বলেই মনে করছেন।

অভিনেত্রী আরও জানান, অন্য কোনো মাধ্যমে নয়, সবার আগে নিজের ইউটিউব চ্যানেলের অনুসারীদের কাছেই এই সুখবর জানাতে চেয়েছেন তিনি। অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেন।

ভক্তদের আশ্বস্ত করে ওহ ইউন-আহ বলেন, বিয়ের পরও তাঁর জীবনে বড় কোনো পরিবর্তন আসবে না। আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন এবং পরিবারকে সঙ্গে নিয়ে শান্ত ও সুন্দর জীবন কাটাতে চান। একই সঙ্গে নতুন জীবনের জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

উল্লেখ্য, ২০০৭ সালে বিয়ে করেছিলেন ওহ ইউন-আহ। সেই সংসারে জন্ম নেয় তাঁর একমাত্র সন্তান মিন। ২০১৫ সালে বিচ্ছেদের পর থেকে একাই ছেলেকে লালন-পালন করে আসছেন এই অভিনেত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ