সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে ছাত্রলীগ নেতাকে গণধোলাই, পুলিশে সোপর্দ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এলেক্স বড়ুয়া , বান্দরবান জেলা প্রতিনিধি :

চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি এবং সাংবাদিক পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগে বান্দরবান-এর ৪ নম্বর সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

অভিযুক্ত হাসান দৈনিক ‘প্রতিদিন কাগজ’ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করতেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে সাংবাদিক দিয়ে হয়রানি করা এবং পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দিতেন।

আরও অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের প্রভাব খাটিয়ে তিনি অনেকের ওপর নির্যাতন ও চাঁদাবাজি করেছেন। সরকার পরিবর্তনের পরও এসব কর্মকাণ্ড বন্ধ না করে বরং সাংবাদিক পরিচয় ব্যবহার করে নতুন করে মানুষকে জিম্মি করার চেষ্টা চালান।

এ ছাড়া তার বিরুদ্ধে পাহাড় কাটা, নদী বা ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বনের গাছ কাটাসহ একাধিক পরিবেশবিধ্বংসী ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের চাঁদাবাজি ও হুমকিতে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে বান্দরবান ট্রাফিক মোড়ে স্থানীয়রা একত্রিত হয়ে হাসানকে আটক করে গণপিটুনি দেয়। পরে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ