বিএনপির নেতাকে নাহিদুজ্জামান নিশাদকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী’ কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করেছে দল।
২৪ আগস্ট রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এখন থেকে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করেছে বালাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আপনার মতামত লিখুন :