সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ৪ উপদেষ্টার স্বাক্ষর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকবইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

৩০ ডিসেম্বর মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে ৩ উপদেষ্টা শোকবইয়ে স্বাক্ষর করেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও শোকবইয়ে স্বাক্ষর করেন।

এর আগে, শোক জানাতে সশরীরে এসে শোকবইয়ে স্বাক্ষর করছেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরাও আসছেন শোক জানাতে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ