বিএনপি মহাসচিবের সাথে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
৯ অক্টোবর বৃহস্পতিবার বৃহস্পতিবার বিএনপি মিডিয়া সেল থেকে এমন তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
মিডিয়া সেল জানিয়েছে, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ
ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন।
আপনার মতামত লিখুন :