ব্রাজিলে রোগী বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২৩ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে রোগী পরিবহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার ভোরে রাজ্যের বিআর-৩৭৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গেলে রোগী বহনকারী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির বেশির ভাগ যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন।

জানা গেছে, বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের। এটি রোগীদের পারানা রাজ্যের রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছিল।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পর ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। উদ্ধার ও তদন্ত কার্যক্রমের জন্য দুর্ঘটনাকবলিত মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ