সিলেটে রাজার গলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কার্যকরী কমিটি ঘোষণা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

সিলেটের রাজার গলি সমাজকল্যাণ সংঘের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ৪৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হয়েছেন মনজুরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ রাজন আহমেদ।

রোববার রাজার গলিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাছুদ আহমেদ আফতাব এবং পরিচালনা করেন মঞ্জুরুল ইসলাম চৌধুরী।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোজাহিদ হোসেন, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক এবং মহসিন হোসেন মুহিন। সহ-সাধারণ সম্পাদক পদে আছেন মো. ফয়ছল হোসেন, কাজী মকসুদ আহমেদ, এ করিম চৌধুরী ইভান, ইসহাক আহমেদ জহির, শাহিন আহমেদ, সানু উদ্দিন আহমেদ রুবেল ও আরেফিন ফিদা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন তামিম হাসান সায়েম এবং সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ সায়েম। অর্থ সম্পাদক নাছির উদ্দীন ফয়সল, সহ-অর্থ সম্পাদক ইউছুফ জিয়া। এছাড়া সমাজসেবা, দপ্তর, প্রচার, ক্রীড়া, ধর্ম, সাংস্কৃতিক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন কবির চৌধুরী, এম এ মকছুদ, আব্দুল হামিদ ফুল মিয়া, সৈয়দ মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল মতিন, তৈয়বুর রহমান নানু ও আব্দুল আহাদ খান।

নতুন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন মাছুদ আহমেদ আফতাব, মোশারফ হোসেন জাহাঙ্গীর, আব্দুল ওয়াহিদ জগলু, সৈয়দ ইফতেখার এলিছ, মুর্শেদ আহমেদ, ছয়ফুল হোসেন, কাজী মারুফ, আব্দুল নাইম রাজু, নাজমুল হোসেন স্বপন, আকরাম খান রাজেল, ওয়ালিদুর রহমান সজিব, জাকির হাসান, সৈয়দ মহসিন আহমেদ, মোবাররাত আনজুম চৌধুরী, মোবারক হোসেন অভি, আরমান হোসেন আবির, ইশরাক চৌধুরী রাফাত, সৈয়দ রায়হান আহমেদ এবং জহিরুল ইসলাম ফাহিম।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ