ডেস্ক নিউজ :
শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ৯ ফেব্রুয়ারি রোববার সকালে রাজধানীর ফার্মগেটে খামারবাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশকে অস্থিতিশীল করতে যারা চেষ্টা করছেন তাদের এই অপারেশনে আটক করা হবে। গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।
সুনামগঞ্জের কৃষকের ভাষ্কর্য ভাঙা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিষয়টি আমি জানি না। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কৃষকদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। কারণ তারা উৎপাদন করে বলেই আমরা খেতে পাই।
আপনার মতামত লিখুন :