সাঁড়াশি অভিযানে ৫৬৮ অপরাধী আটক, ঈদকে ঘিরে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল ডিবি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

চলতি মাসের ১১ মে পর্যন্ত রাজধানীতে ১৫৪ জন চাঁদাবাজ ও ২৬১ জন ছিনতাইকারীসহ মোট ৫৬৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১২ মে) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীকে নিরাপদ রাখতে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ সময় তিনি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারি বিভাগের একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ জন পেশাদার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের কাছ থেকে জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে তারা বিকাশ এজেন্ট অফিস বা স্বর্ণের দোকানে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করেছিল।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ