ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের সময় বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে বিভাগ এবং এর অধীনস্থ সব দফতর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিভ্রাটের কারণে সরবরাহ বন্ধ হলে গ্রাহকদের আগাম অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে বলা হয়েছে। এসব তথ্য সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটেও প্রকাশ করার নির্দেশনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের সময় বিদ্যুৎ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে তাদের প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ