বিশ্বকাপ দলে জায়গা পেতে লড়ছেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার হ্যারি সাউটার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

এক বছরেরও বেশি সময় গুরুতর চোটে মাঠের বাইরে থাকার পর আবারও নিজেকে প্রমাণের লড়াইয়ে নেমেছেন অস্ট্রেলিয়ার দীর্ঘদেহী ডিফেন্ডার হ্যারি সাউটার। আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দলে জায়গা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করছেন এই তারকা ফুটবলার।

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সারাসোটায় ক্যাম্প করছে অস্ট্রেলিয়ার পুরুষ জাতীয় ফুটবল দল ‘সকারুস’। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের আগে ২৭ বছর বয়সী সেন্টার ব্যাক সাউটারও যোগ দিয়েছেন সেই ক্যাম্পে।

প্রায় ১৭ মাস হাঁটুর ইনজুরিতে ভোগার পর গেল মাসে ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে মাঠে ফেরেন তিনি। প্রত্যাবর্তনের ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলার পাশাপাশি একটি গোলও করেন সাউটার।

নিজের বর্তমান অবস্থান নিয়ে সাউটার বলেন, “এখনো অনেক কঠোর পরিশ্রম করতে হবে। আগামী চার সপ্তাহে আমাকে নিজেকে প্রমাণ করতে কঠিন সময় পার করতে হবে।”

স্কটল্যান্ডে জন্ম নেওয়া এই ডিফেন্ডার চার বছর আগে হাঁটুর গুরুতর চোটে পড়েন। এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। কাতার বিশ্বকাপের আগে ফিটনেস ফিরে পাওয়ার জন্যও রীতিমতো সংগ্রাম করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ