গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

গোপালগঞ্জ সংবাদদাতা :

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। ২৩ আগস্ট শনিবার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাতক্ষীরা থেকে বাসটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে পোনা এলাকায় পৌঁছালে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। পরে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ